বাংলাদেশ জামায়াতে ইসলামী

সংগঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যা ইসলামী আদর্শ ও নীতির ভিত্তিতে সমাজে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন স্তরে সংগঠিত এবং দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয়।

প্রতিষ্ঠিত ২০০৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে।

সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামী অভ্যান্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও বহিঃশক্তির হুমকি বা আক্রমন প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য সুসংহত করণ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে।

আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্টা করতে আগ্রহী।

ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকদের মাঝে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা, তাদের চিন্তাধারা পবিত্র করা, তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে।

জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করার লক্ষ্যে জীবনের সব স্তরে প্রতিশ্রুতিরক্ষাশীল নেতৃত্ব গড়ার চেষ্টা করছে।

জামায়াতে ইসলামী এর অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে গণতন্ত্র চর্চা করে। এই প্রতিষ্ঠানের নেতৃত্ব এর সদস্যদের ভোট দ্বারা নির্ধারিত হয়, যারা নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং সাংগঠনিক বিচক্ষণতার দিকে দৃষ্টি রেখে তাদের ভোট দেন।

ইতিহাসের স্মৃতিচারণ

স্মৃতির পাতায় আন্দোলন

আমাদের ইতিহাসের কিছু বিশেষ মুহূর্ত

মন্ত্রীসভার শপথ গ্রহণ
২০০১
২০০১

মন্ত্রীসভার শপথ গ্রহণ

সততা ও আমানতদারিতার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের লক্ষে মন্ত্রী হিসেবে জামায়াত নেতৃবৃন্দের ঐতিহাসিক শপথ গ্রহণ।

রাজপথে নির্বাচনী জনসভা
১৯৯৬
১৯৯৬

রাজপথে নির্বাচনী জনসভা

পাহাড়সম জনসমুদ্রে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেই কালজয়ী নির্বাচনী ভাষণ, যা আজও মানুষের হৃদয়ে অম্লান।

শিল্প ও উদ্যোক্তা সম্মেলন
২০১২
২০১২

শিল্প ও উদ্যোক্তা সম্মেলন

মীর কাশেম আলীর উদ্যোগে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পায়নে উদ্যোক্তাদের সাথে ইনসাফভিত্তিক অর্থনীতির সংলাপ।

ওআইসি শীর্ষ সম্মেলন
১৯৭৪
১৯৭৪

ওআইসি শীর্ষ সম্মেলন

মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির লক্ষে ওআইসি সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ উপস্থিতি ও বৈশ্বিক প্রভাব।

কূটনৈতিক ইফতার মাহফিল
২০২৩
২০২৩

কূটনৈতিক ইফতার মাহফিল

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে ইফতার বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক ও ইনসাফপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন।

প্রতিষ্ঠা বার্ষিকী
১৯৪১
১৯৪১

প্রতিষ্ঠা বার্ষিকী

লাহোরের সেই ঐতিহাসিক মুহূর্ত, যেখান থেকে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল।

তত্ত্বাবধায়ক ফর্মুলা উপস্থাপন
১৯৯১
১৯৯১

তত্ত্বাবধায়ক ফর্মুলা উপস্থাপন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ঐতিহাসিক লিয়াজোঁ কমিটির বৈঠকে যুগান্তকারী ফর্মুলা পেশ।

সামাজিক উন্নয়ন প্রকল্প
২০০৬
২০০৬

সামাজিক উন্নয়ন প্রকল্প

তৃণমূল পর্যায়ে জনসেবা ও দরিদ্র বিমোচনে বহুমুখী সমাজ সংস্কারমূলক কার্যক্রমের স্থিরচিত্র।

জুলাই বিপ্লবের অগ্রভাগ
২০২৪
২০২৪

জুলাই বিপ্লবের অগ্রভাগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথের সক্রিয় প্রতিরোধ ও নতুন বাংলাদেশের স্বপ্নের সূচনা।

নির্বাচনী বিজয় ও জনসভা
২০২৬
২০২৬

নির্বাচনী বিজয় ও জনসভা

৭৭টি আসনে বিজয়ের পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃতজ্ঞতা জ্ঞাপন ও আগামী দিনের শপথ।

যুব সম্মেলন
২০২৫
২০২৫

যুব সম্মেলন

দেশব্যাপী যুব সমাজের অংশগ্রহণে আয়োজিত ঐতিহাসিক যুব সম্মেলন ও ভবিষ্যৎ পরিকল্পনা।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন
১৯৮৯
১৯৮৯

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন

স্বৈরাচার পতনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জামায়াতের ভূমিকা ও ত্যাগের অমূল্য গাথা।

আমাদের ইতিহাস

গৌরবোজ্জ্বল আট দশকের
ঐতিহাসিক সময়রেখা

১৯৪১ সালের লাহোর থেকে ২০২৬ সালের সংসদীয় রাজনীতি— জামায়াতে ইসলামীর প্রতিটি মাইলফলক, সংগ্রাম এবং বিজয়ের কাহিনী জানতে আমাদের ইন্টারঅ্যাক্টিভ সময়রেখাটি ঘুরে দেখুন।

সম্পূর্ণ সময়রেখা দেখুন

ঘুরে দেখুন আমাদের ৮ দশকের ইতিহাস — এক ক্লিকে

গঠনতন্ত্র

যেহেতু মহান আল্লাহ তা’য়ালা ব্যতীত কোন ইলাহ নাই এবং নিখিল বিশ্বের সর্বত্র আল্লাহ তা’য়ালার প্রবর্তিত আইনসমূহ একমাত্র তাহারই বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দান করিতেছে...

মূল ভিত্তি:

আল্লাহ তা’য়ালা ব্যতীত কোন ইলাহ নাই

মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল

আল-কুরআন ও সুন্নাহ বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ

শোষণমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন

গঠনতন্ত্র

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্র

সংগঠন পদ্ধতি

সংগঠন পদ্ধতি

সংগঠন পদ্ধতি - ৪ দফা কর্মসূচি

ইসলামী আন্দোলনের বাহন হচ্ছে সংগঠন। সংগঠন বা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোন আন্দোলনই সফলকাম হতে পারে না।

— বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নীতি অনুসরণে

সংগঠন পদ্ধতি বইটি মূলত জামায়াতের ৪ দফা কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতিগত বিষয় সমূহেরই সমষ্টি। নৈতিক ও গণতান্ত্রিক নীতিমালা ঠিক রেখে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে এসব পদ্ধতি ও কৌশলে পরিবর্তন আসতে পারে।

২০০৯ সালে গঠনতন্ত্র সংশোধন ও পরিবর্তন হওয়ায় বইটির ৯ম সংস্করণ সংশোধিত আকারে প্রকাশ করা হলো।

দফা কর্মসূচি
৯ম
সংশোধিত সংস্করণ

ইতিহাস-ঐতিহ্য বিষয়ক নিবন্ধ

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ঐতিহাসিক বক্তব্য ও দলিল

সব নিবন্ধ দেখুন
মাওলানা মতিউর রহমান নিজামী

সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পূর্বে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক বক্তব্য

১৫ মার্চ, ২০০৭ ৪৫ মিনিট
অধ্যাপক গোলাম আযম

জাতির উদ্দেশে অধ্যাপক গোলাম আযমের দেয়া বক্তব্য

২৮ আগস্ট, ২০০০ ৩২ মিনিট
মুক্তিযুদ্ধের বক্তব্য

মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবদান

১৬ ডিসেম্বর, ২০২১ ৫৮ মিনিট
ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য - আমীরে জামায়াতের বক্তব্য

১০ জানুয়ারি, ২০২৩ ২৫ মিনিট
গণতন্ত্র ও ইসলাম

গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ - সেক্রেটারি জেনারেলের ভাষণ

৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৪০ মিনিট
জাতীয় ঐক্য

জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিশেষ বক্তব্য

২০ মার্চ, ২০২৪ ৩৮ মিনিট

পরিচিতিমূলক বিষয়ক নিবন্ধ

জামায়াতে ইসলামীর লক্ষ্য, উদ্দেশ্য ও পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ লেখা

সব নিবন্ধ দেখুন
জামায়াতে ইসলামীর পরিচয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী: একটি পরিচিতি

১৫ জানুয়ারি, ২০২৪ ১০ মিনিট পড়া
লক্ষ্য ও উদ্দেশ্য

জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য

৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৮ মিনিট পড়া
ইসলামী আদর্শ

জামায়াতে ইসলামীর ইসলামী আদর্শ ও দর্শন

২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১২ মিনিট পড়া
জামায়াতের সাফল্য

গত দুই দশকে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা

১০ মার্চ, ২০২৪ ১৫ মিনিট পড়া
সাংগঠনিক কাঠামো

জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব ব্যবস্থা

২৫ মার্চ, ২০২৪ ১৮ মিনিট পড়া
কুরআন ও সুন্নাহ

কুরআন ও সুন্নাহর আলোকে জামায়াতে ইসলামীর পথচলা

৫ এপ্রিল, ২০২৪ ২০ মিনিট পড়া
BJI Logo

মিলিত হোন
সম্মিলিত লক্ষ্যপানে

দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শাসন-ক্ষমতা ধার্মিক ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন।

আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন করি।

আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।

পুরো নাম
ফোন নম্বর
ইমেইল
জেলা
মতামত / আবেদন